নজর বিডি

নির্বাচনী পদযাত্রায় আজ চট্টগ্রাম যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল দিনব্যাপী বিভিন্ন জনসভা ও পদযাত্রায় অংশ নেবেন।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কেন্দ্রীয় নেতাদের এই সফরে শ্রদ্ধা নিবেদন ও জনসভাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৮টায় কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত।সকাল ১০টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত। বেলা ১২টায় বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় এক বিশাল জনসভায় ভাষণ দেবেন নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রামের কর্মসূচি শেষ করে বিকেলে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন নাহিদ ইসলাম। সেখানে সন্ধ্যাবেলা একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্মীপুরের জনসভা শেষ করে রাতেই তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

জাতীয় নাগরিক পার্টির এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলা এনসিপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনী পদযাত্রায় আজ চট্টগ্রাম যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল দিনব্যাপী বিভিন্ন জনসভা ও পদযাত্রায় অংশ নেবেন।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কেন্দ্রীয় নেতাদের এই সফরে শ্রদ্ধা নিবেদন ও জনসভাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৮টায় কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত।সকাল ১০টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত। বেলা ১২টায় বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় এক বিশাল জনসভায় ভাষণ দেবেন নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রামের কর্মসূচি শেষ করে বিকেলে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন নাহিদ ইসলাম। সেখানে সন্ধ্যাবেলা একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্মীপুরের জনসভা শেষ করে রাতেই তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

জাতীয় নাগরিক পার্টির এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলা এনসিপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত