গণঅধিকারের প্রার্থী আবুল বসার দাড়িয়া এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে ট্রাক প্রতিকে ভোট চান।
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-৩ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল বসার দাড়িয়া এক বিশাল নির্বাচনী জনসভা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী আবুল বসার দাড়িয়া। তিনি তার বক্তব্যে এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “নতুন প্রজন্মের রাজনীতি ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে পরিবর্তনের বিকল্প নেই।” এ সময় তিনি ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আলী তোহা। জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া।
বক্তারা বলেন, ৫ আগস্টের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার আদায়ের লড়াকু সৈনিক হিসেবে গণঅধিকার পরিষদ মাঠে আছে। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ গড়তে ট্রাক প্রতীকই ভরসা।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক সর্বেশ্বর মন্ডল বক্তব্য রাখেন। জনসভায় হিরণ ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন