নজর বিডি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নোয়াখালীতে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী এলাকার ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয়ভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত ১৮ জনের মধ্যে রয়েছেন: জাহাঙ্গীর হোসেন চৌধুরী (যুগ্ম আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিএনপি) ড. নজরুল ইসলাম ফারুক (বিএনপি নেতা) কামাল উদ্দিন বাবলু (যুগ্ম-আহ্বায়ক, সেনবাগ পৌর বিএনপি) রেজাউল হক হেলাল (যুগ্ম-আহ্বায়ক, সেনবাগ পৌর বিএনপি) এ ছাড়াও সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।

বহিষ্কার প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, "আমরা দলের বিপক্ষে নই, বরং দুঃসময়ে পাশে থাকা নেতা কাজী মফিজুর রহমানের পক্ষে দাঁড়িয়েছি। দল আগেই আমাদের প্রার্থীকে বহিষ্কার করেছে, এখন আমাদের কথা শুনছি কিন্তু কোনো লিখিত নোটিশ পাইনি।"

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান জানান, তিনি দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করেন না। এলাকার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্যই মানুষ তার পাশে দাঁড়িয়েছে।

নোয়াখালী-২ আসনে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন ধানের শীষ প্রতীকে জয়নুল আবদিন ফারুক ও কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান। উল্লেখ্য, এর আগে ৯ জানুয়ারি একই আসনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় ছাত্রদলের চার নেতাকেও বহিষ্কার করা হয়েছিল।

আগামী নির্বাচনে ৩ লাখ ৬০ হাজার ৮১ জন ভোটার এই আসনের ১১১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত