নজর বিডি

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

জেলা প্রতিনিধি, চাঁদপুর।

নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের এক সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত চলমান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় অবস্থান না নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আসবে।

উল্লেখ্য যে, নির্বাচনের এই ডামাডোলে এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। উপজেলা ও পৌর কমিটির পাশাপাশি সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কার্যক্রমও বর্তমানে স্থগিত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

জেলা প্রতিনিধি, চাঁদপুর।

নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের এক সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত চলমান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় অবস্থান না নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আসবে।

উল্লেখ্য যে, নির্বাচনের এই ডামাডোলে এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। উপজেলা ও পৌর কমিটির পাশাপাশি সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কার্যক্রমও বর্তমানে স্থগিত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত