দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামে লুৎফর রহমান শেখের সাথে মোঃ দেলোয়ার বাওয়ালিরা দ্বন্দ্ব চলে .....
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রামদায়ের কোপে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রামের বিলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— লুৎফর রহমান শেখ (৬৫), সোহেল শেখ (৩৫) ও শাহিদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
[caption id="attachment_21128" align="alignnone" width="225"]
ছবি: নজরবিডি.কম[/caption]
স্থানীয় সূত্রে জানা গেছে, শোভনা গ্রামের লুৎফর রহমান শেখের সঙ্গে একই গ্রামের দেলোয়ার বাওয়ালিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে লুৎফর রহমান তাঁর পৈতৃক জমিতে ধানের চারা রোপণ করতে যান। এসময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল লাঠি ও রামদা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লুৎফর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ধান রোপণ না করার হুমকি দিয়ে চলে যায়। এতে আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
[caption id="attachment_21129" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
এ ঘটনায় মো. ইকবাল শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— মো. দেলোয়ার বাওয়ালি (৩৫), ফুরকান বাওয়ালি (৩০), ইনার বাওয়ালি (২৮), মতিয়ার বাওয়ালি (৬৫), সুরত আলী বাওয়ালি (৬৭), মাহাবুর সরদার (৪৫), আছাবুর সরদার (৪৩), রবিউল বাওয়ালি (৪২) ও ওহিদুল বাওয়ালি (৩৯)। তাঁরা সবাই ডুমুরিয়া উপজেলার মলমলিয়া গ্রামের বাসিন্দা।
[caption id="attachment_21130" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, "অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় নিয়মিত মামলা রুজু হয়নি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন