নজর বিডি

পল্লবীতে মুদি দোকানদারকে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়...

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর পল্লবীতে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনায় মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দীপুর পায়ে গুলি করে তাঁর কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত দীপুর স্ত্রী আফরোজা জানান, ভোরে ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের একটি বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন দীপু। এসময় মোটরসাইকেলে করে আসা তিন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল পৌনে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে এবং আরেকটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পল্লবীতে মুদি দোকানদারকে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়...

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর পল্লবীতে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনায় মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দীপুর পায়ে গুলি করে তাঁর কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত দীপুর স্ত্রী আফরোজা জানান, ভোরে ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের একটি বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন দীপু। এসময় মোটরসাইকেলে করে আসা তিন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল পৌনে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে এবং আরেকটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত