দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না...
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি, ভয়ভীতি ও চাঁদাবাজি শুরু করেছে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের সাজিয়াড়া মোড়সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখন হুমকি-ধামকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে ডুমুরিয়ার মানুষ নিরাপদ থাকবে না। তিনি বলেন, "দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের পা ভাঙা হবে বা নারীদের পোশাক নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার।"
[caption id="attachment_21159" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
৫৪ বছরের 'ব্যর্থ শাসকদের' লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে তিনি দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন।
এদিন তিনি ডুমুরিয়া সদর ইউনিয়ন ছাড়াও গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক করেন।
সাজিয়াড়া মোড়ের পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মশিউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আবদুল কাইউম জোমাদ্দার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন