নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনী নিরাপত্তায় গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন: প্রেস ব্রিফিং

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে....

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

 ২৯ জানুয়ারি থেকে গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

নির্বাচনী এলাকার ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে টহল ও রেকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এবং জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা পরিচালনা করছে বিজিবি।

"নির্বাচনকালীন দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা সংবিধান ও আইনের আলোকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব।" — লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনী নিরাপত্তায় গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন: প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে....

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

 ২৯ জানুয়ারি থেকে গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

নির্বাচনী এলাকার ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে টহল ও রেকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এবং জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা পরিচালনা করছে বিজিবি।

"নির্বাচনকালীন দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা সংবিধান ও আইনের আলোকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব।" — লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত