নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মুকসুদপুর, গোপালগঞ্জ 

স্টাফ রিপোর্টার - সুমাইয়া নূর প্রভা    গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, সুস্থ ও মানবিক জাতি গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনে সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। এসময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত