নজর বিডি

ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করতে চাই: আলী আসগার লবি

আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আসগার লবি।

শুক্রবার ডুমুরিয়ার শোভনা ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী আসগার লবি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা।"

তিনি আরও বলেন, "আমার নিজস্ব কোনো চাওয়া-পাওয়া নেই। আমি ডুমুরিয়া ও ফুলতলার মানুষের সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই। আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, তবে এই অঞ্চলের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করব।"

এলাকার দীর্ঘদিনের সমস্যা নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, "ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে জলাবদ্ধতার একটি স্থায়ী ও আধুনিক সমাধান করা। বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।"

শুক্রবার দিনভর তিনি ডুমুরিয়া সদর ও শোভনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, ডুমুরিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, হালিম গাজী, মতিউর রহমান বাচ্চু, মিজানুর রহমান লিটন, কবির হোসেন, যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলী আক্কাস, সজিব আহমদ আলী ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করতে চাই: আলী আসগার লবি

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত