তূণমূল থেকে উঠে আসা এই নেতার অসুস্থতার খবরে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের নিবেদিতপ্রাণ নেতা মো. জুয়েল মোড়ল হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালাচ্ছেন। তূণমূল থেকে উঠে আসা এই নেতার অসুস্থতার খবরে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাড়ৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত জমির মোড়লের ছেলে জুয়েল মোড়ল। স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। দীর্ঘ প্রতিকূল সময়েও জাতীয়তাবাদী আদর্শে অবিচল থেকে তিনি সভা-সমাবেশ ও দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহর একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবে তিনি সুপরিচিত।
স্বৈরাচার পতন পরবর্তী সময়ে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দিন-রাত পরিশ্রম করছিলেন জুয়েল। হঠাৎ হার্টঅ্যাটাক করলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগামীকাল রোববার তার হার্টে রিং বসানোর অস্ত্রোপচার সম্পন্ন হবে।
অসুস্থ এই নেতাকে হাসপাতালে দেখতে যান মুন্সিগঞ্জ-১ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহর ছোট ভাই মো. তানভীর ইসলাম। তিনি জুয়েল মোড়লের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া জেলা বিএনপির সদস্য মো. মাশেকুর রহমান দুলু তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন।
ইতিমধ্যে বাড়ৈখালী ইউনিয়ন ও শ্রীনগর উপজেলা যুবদল এবং মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মীরা হাসপাতালে তাকে পরিদর্শন করেছেন। স্থানীয় যুবদল কর্মীরা জানান, ভোটের এই গুরুত্বপূর্ণ সময়ে জুয়েল মোড়লের মতো কর্মঠ নেতার অভাব তারা গভীরভাবে অনুভব করছেন। তারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন