নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

রংপুর অঞ্চলে ৩ হাজার বিজিবি মোতায়েন, নজরদারিতে ৬০০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রংপুর বিভাগের চার জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মোট ৭৪ প্লাটুন বিজিবি সদস্যকে ২৬টি বেজ ক্যাম্পে মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার জানান, চার জেলায় মোট ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ড্রোন, বডিওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহারের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির কড়া পাহারা বলবৎ রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির ‘র‌্যাপিড অ্যাকশন’ ও ‘কুইক রেসপন্স ফোর্স’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

কর্নেল শফিকুর রহমান বলেন, "বিজিবি জনগণের আস্থার প্রতীক। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রংপুর অঞ্চলে ৩ হাজার বিজিবি মোতায়েন, নজরদারিতে ৬০০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রংপুর বিভাগের চার জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মোট ৭৪ প্লাটুন বিজিবি সদস্যকে ২৬টি বেজ ক্যাম্পে মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার জানান, চার জেলায় মোট ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ড্রোন, বডিওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহারের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির কড়া পাহারা বলবৎ রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির ‘র‌্যাপিড অ্যাকশন’ ও ‘কুইক রেসপন্স ফোর্স’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

কর্নেল শফিকুর রহমান বলেন, "বিজিবি জনগণের আস্থার প্রতীক। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত