নজর বিডি

৪ দিন পর জেনারেটর রুমে ক্লিনার বিজয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে নিখোঁজ ক্লিনার বিজয়ের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দিবাগত রাতে তেজগাঁওয়ের ‘এস.এম সোলিম ইন্ডাস্ট্রিজ’-এর একটি বদ্ধ জেনারেটর রুম থেকে উপুড় হওয়া অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়ের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশেই একটি রক্তমাখা ইট পড়ে থাকতে দেখেছে পুলিশ, যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অফিসে আসার পর থেকেই বিজয় নিখোঁজ ছিলেন। এই ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। বিজয় কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন।

ওই অফিসের পিয়ন রাজু বর্তমানে পলাতক। অফিসের অ্যাডমিন ম্যানেজারকে রাজু জানিয়েছিলেন যে, তারা দুজনেই জেনারেটর রুমে ঢুকেছিলেন। কিন্তু বিজয় বের হয়েছে কি না, তা তিনি জানেন না বলে দাবি করেন। রাজুর মোবাইল ফোন বর্তমানে বন্ধ রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, প্রাথমিক আলামত ও পিয়ন রাজুর পলায়ন থেকে মনে করা হচ্ছে রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৪ দিন পর জেনারেটর রুমে ক্লিনার বিজয়ের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে নিখোঁজ ক্লিনার বিজয়ের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দিবাগত রাতে তেজগাঁওয়ের ‘এস.এম সোলিম ইন্ডাস্ট্রিজ’-এর একটি বদ্ধ জেনারেটর রুম থেকে উপুড় হওয়া অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়ের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশেই একটি রক্তমাখা ইট পড়ে থাকতে দেখেছে পুলিশ, যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অফিসে আসার পর থেকেই বিজয় নিখোঁজ ছিলেন। এই ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। বিজয় কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন।

ওই অফিসের পিয়ন রাজু বর্তমানে পলাতক। অফিসের অ্যাডমিন ম্যানেজারকে রাজু জানিয়েছিলেন যে, তারা দুজনেই জেনারেটর রুমে ঢুকেছিলেন। কিন্তু বিজয় বের হয়েছে কি না, তা তিনি জানেন না বলে দাবি করেন। রাজুর মোবাইল ফোন বর্তমানে বন্ধ রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, প্রাথমিক আলামত ও পিয়ন রাজুর পলায়ন থেকে মনে করা হচ্ছে রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত