সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন
বিশেষ প্রতিনিধি, খুলনা।
দীর্ঘ দুই দশক পর খুলনা সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেবেন। জনসভাকে কেন্দ্র করে খুলনায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
২০০৪ সালের পর অর্থাৎ দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। জনসভা সফল করতে খুলনা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
বিএনপি নেতাদের তথ্যমতে, বেলা ১১টায় হেলিকপ্টারে করে তিনি খুলনায় পৌঁছাবেন। দুপুর ১২টায় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১টায় তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
এই জনসভা থেকে তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। স্থানীয় নেতারা মনে করছেন, এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভোটারদের মনোবল বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করবে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জনসভাস্থলে পুলিশ ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, কর্মীরা তাদের নেতার মুখ থেকে খুলনার অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে বন্ধ হওয়া জুট মিলগুলো চালু এবং শিল্প খাতের উন্নয়ন নিয়ে তারেক রহমানের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন