নজর বিডি

‘না’ ভোটের লোক এখন ‘হ্যাঁ’ বলছে: জামায়াত আমির

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের ভোট মূলত জুলাই বিপ্লবকে বুকে আঁকড়ে ধরার জন্য ‘হ্যাঁ’ ভোট। যারা জুলাই বিপ্লবকে মানে না, তাদের জন্য কোনো নির্বাচন হতে পারে না।

প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, "ঠেলার নাম বাবাজি। প্রথমে যারা ‘না’ বলেছিল, এখন তারা ‘হ্যাঁ’ বলছে। দোয়া করি তাদের মুখের কথা যেন বুকের কথা হয়।"

তিনি আগামীতে যুবকদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন এবং শুধু চাকরি নয়, যুবকদের যোগ্য ও সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

বিগত সরকারের সাড়ে ১৫ বছরের জুলুমের কথা উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক মাসে অনেকেই চাঁদাবাজে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে দেশে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মায়ের মর্যাদার কাছে ফ্যামিলি কার্ডের কোনো মূল্য নেই। মা-বোনদের গায়ে হাত দেওয়া হলে দেশে যে আগুন জ্বলবে, তা কেউ নেভাতে পারবে না

জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন যে, ভয়ভীতি দেখিয়ে তাদের গতিপথ পরিবর্তন করা যাবে না এবং ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবেন না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘না’ ভোটের লোক এখন ‘হ্যাঁ’ বলছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত