নজর বিডি

ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলামের জমজমাট গণসংযোগ

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আজ দিনভর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার সকাল থেকেই তিনি রাজধানীর রামপুরা, মৌলভীরটেক, বউ বাজার, চৌধুরী পাড়া ও পশ্চিম হাজিপাড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

দুপুরে রামপুরার মাটির মসজিদ এলাকায় আয়োজিত এক মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, "জুলাই আন্দোলনে নারীরা যে অপরিসীম ভূমিকা পালন করেছেন এবং রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"

নাহিদ ইসলামের আজকের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে: বিকেল: তালতলা মার্কেটে ব্যবসায়ী সমাবেশে অংশগ্রহণ।  সন্ধ্যা: মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক। রাত: মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটের সামনে কর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়।

এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো বাড্ডা, রামপুরা (টিভি সেন্টার এলাকা), আফতাবনগর, বনশ্রীর একাংশ, মহানগর প্রজেক্ট, মালিবাগ-চৌধুরীপাড়া, নতুন বাজার এবং নুরের চালা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলামের জমজমাট গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আজ দিনভর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার সকাল থেকেই তিনি রাজধানীর রামপুরা, মৌলভীরটেক, বউ বাজার, চৌধুরী পাড়া ও পশ্চিম হাজিপাড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

দুপুরে রামপুরার মাটির মসজিদ এলাকায় আয়োজিত এক মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, "জুলাই আন্দোলনে নারীরা যে অপরিসীম ভূমিকা পালন করেছেন এবং রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"

নাহিদ ইসলামের আজকের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে: বিকেল: তালতলা মার্কেটে ব্যবসায়ী সমাবেশে অংশগ্রহণ।  সন্ধ্যা: মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক। রাত: মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটের সামনে কর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়।

এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো বাড্ডা, রামপুরা (টিভি সেন্টার এলাকা), আফতাবনগর, বনশ্রীর একাংশ, মহানগর প্রজেক্ট, মালিবাগ-চৌধুরীপাড়া, নতুন বাজার এবং নুরের চালা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত