নজর বিডি

স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

ফরিদপুরে তারেক রহমান

স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
জনগণের স্বাধীনতা, ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই ষড়যন্ত্রে জড়িতদের জনগণ একটি বিশেষ নামে চেনে—‘গুপ্ত’। সময় ও পরিস্থিতি অনুযায়ী তারা একেক সময় একেক রূপ ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।   বুধবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় অংশ নিতে বেলা ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়িযোগে ২টা ৫৫ মিনিটে জনসভাস্থলের মঞ্চে ওঠেন। বেলা ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করে প্রায় ২৫ মিনিট ধরে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এই ‘গুপ্ত’ শক্তির বিতর্কিত ভূমিকার কারণে দেশের লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছিল। তিনি বলেন, “এদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। এরা বলবে এক কথা, করবে আরেক কথা। যাদের নিজের দেশের মা-বোনদের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই, তাদের হাতে আমরা নিরাপদ নই।” গুপ্ত কার্যক্রমের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় এদের লোকজন বিশেষ করে নারী ও সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করছে—যা সম্পূর্ণ অনৈতিক। তিনি প্রশ্ন করেন, “যারা অনৈতিক কাজ দিয়ে যাত্রা শুরু করে, তারা কীভাবে সৎ শাসনের কথা বলে? জনগণ কীভাবে তাদের ওপর আস্থা রাখবে?” ফরিদপুরকে বিভাগ গঠনের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ফরিদপুর বিভাগ গঠনের মাধ্যমে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করবে। তিনি বলেন, “যদি এত উন্নয়ন হয়ে থাকে, তাহলে কেন এখানকার প্রার্থীরা এত সমস্যার কথা বলছে?” তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশ এগিয়ে নেওয়া সম্ভব। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোট পেলে কী কী করবে, তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গ্রেটার ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন। নদীভাঙন রোধ করা গেলে কৃষিপ্রধান এই এলাকার অন্যতম সম্ভাবনাময় ফসল পাট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সহজে বীজ ও সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রত্যেক অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয় জনগণ সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের পিছিয়ে রেখে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যাতে খেটে খাওয়া পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পায়। এ ছাড়া তিনি পদ্মা ব্যারাজ নির্মাণ, হাসপাতাল সংস্কার এবং সারা দেশে আধুনিক হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত