নজর বিডি

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এখন নির্বাচনী মাঠের সরব মুখ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশান থানা ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্নিগ্ধকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। তিনি ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে 'ধানের শীষ' প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তারেক রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি তার পরিবারের জন্য এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় স্নিগ্ধের সাথে প্রচারণায় আরও অংশ নেন: মফিজুর রহমান আশিক: সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক। তৌহিদুল আলম পলাশ: ১৮ নং ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা।

ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ গুলশান থানা বিএনপি, ছাত্রদল ও যুবদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই অভ্যুত্থানে ভাই মুগ্ধর আত্মত্যাগের পর থেকে স্নিগ্ধ সামাজিক ও রাজনৈতিকভাবে বেশ আলোচিত মুখ হয়ে উঠেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এখন নির্বাচনী মাঠের সরব মুখ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশান থানা ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্নিগ্ধকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। তিনি ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে 'ধানের শীষ' প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তারেক রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি তার পরিবারের জন্য এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় স্নিগ্ধের সাথে প্রচারণায় আরও অংশ নেন: মফিজুর রহমান আশিক: সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক। তৌহিদুল আলম পলাশ: ১৮ নং ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা।

ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ গুলশান থানা বিএনপি, ছাত্রদল ও যুবদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই অভ্যুত্থানে ভাই মুগ্ধর আত্মত্যাগের পর থেকে স্নিগ্ধ সামাজিক ও রাজনৈতিকভাবে বেশ আলোচিত মুখ হয়ে উঠেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত