নজর বিডি

গাজীপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত

এম এ হানিফ রানা — গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) গাজীপুর মেট্রো থানা শাখার উদ্যোগে পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) পূবাইলের নীলের পাড়া সবুজছায়া রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে কেমিস্ট, ড্রাগিস্ট ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশ উপভোগ করেন।

অনুষ্ঠানে বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সভাপতি মো. বাহাউদ্দীন সরকারের সভাপতিত্বে এবং সদস্য এম এ হানিফ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিসিডিএস সভাপতি হাজী সামসুল হক সরকার, জেলা বিসিডিএস সভাপতি মো. আলআমিন অপু, সিনিয়র সহসভাপতি হোসেন আজিম কাইজার (জিন্না) ও সাবেক সভাপতি বিসিডিএস গাজীপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সিনিয়র সহসভাপতি হযরত আলী, সহসভাপতি আবদুল্লাহ শিকদার ও মো. শাহ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শেষে কুপন লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এম এ হানিফ রানা — গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) গাজীপুর মেট্রো থানা শাখার উদ্যোগে পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) পূবাইলের নীলের পাড়া সবুজছায়া রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে কেমিস্ট, ড্রাগিস্ট ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশ উপভোগ করেন।

অনুষ্ঠানে বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সভাপতি মো. বাহাউদ্দীন সরকারের সভাপতিত্বে এবং সদস্য এম এ হানিফ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিসিডিএস সভাপতি হাজী সামসুল হক সরকার, জেলা বিসিডিএস সভাপতি মো. আলআমিন অপু, সিনিয়র সহসভাপতি হোসেন আজিম কাইজার (জিন্না) ও সাবেক সভাপতি বিসিডিএস গাজীপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সিনিয়র সহসভাপতি হযরত আলী, সহসভাপতি আবদুল্লাহ শিকদার ও মো. শাহ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শেষে কুপন লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত