নজর বিডি

গোপালগঞ্জে শ্রদ্ধা ভোজের অনুষ্ঠানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি - রহমাতুল্লাহ সেখ
গোপালগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ২০২৬:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া ইউনিয়নের দারেন্ধা গ্রামে অনুষ্ঠিত এক শ্রদ্ধা ভোজের অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।   স্থানীয় মন্টু মেম্বারের বাড়িতে তার চাচার শ্রদ্ধা ভোজ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী উপস্থিত থেকে এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী মল্লিক, সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম মুন্সী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসলাম মুন্সী, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর শেখ, সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার, মৎস্যজীবী দলের সভাপতি সুজন শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে শ্রদ্ধা ভোজের অনুষ্ঠানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভ্রাম্যমাণ প্রতিনিধি - রহমাতুল্লাহ সেখ
গোপালগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ২০২৬:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া ইউনিয়নের দারেন্ধা গ্রামে অনুষ্ঠিত এক শ্রদ্ধা ভোজের অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।   স্থানীয় মন্টু মেম্বারের বাড়িতে তার চাচার শ্রদ্ধা ভোজ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী উপস্থিত থেকে এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী মল্লিক, সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম মুন্সী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসলাম মুন্সী, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর শেখ, সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার, মৎস্যজীবী দলের সভাপতি সুজন শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত