নজর বিডি

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা: ছাত্রদলের নেতৃত্বে বিএনপির মিছিল

 মোঃ সুজন মাহামুদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫টায় গুলশান-১ গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলটি মহাখালী কড়াইল বস্তি এলাকায় গিয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাকিব এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন। এতে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও ছাত্রদল মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা: ছাত্রদলের নেতৃত্বে বিএনপির মিছিল

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 মোঃ সুজন মাহামুদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫টায় গুলশান-১ গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলটি মহাখালী কড়াইল বস্তি এলাকায় গিয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাকিব এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন। এতে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও ছাত্রদল মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত