নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ: ২০ হাজার সদস্যের অংশগ্রহণ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। নির্বাচন হাতছানি দিচ্ছে তার আগমনের বার্তা। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু...

এম এ হানিফ রানা, গাজীপুর:

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার শহীদ বরকত স্টেডিয়ামে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। একই সময়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার ওসমানী পৌর স্টেডিয়াম থেকেও আনসার-ভিডিপি সদস্যরা এই সমাবেশে যুক্ত হন। গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রায় ২০ হাজার সদস্য এই প্রস্তুতিমূলক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করেন।

[caption id="attachment_21740" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption]

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, "আজ থেকেই আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন মোতায়েন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ভোটকেন্দ্রে প্রতিটি সদস্য অটল পাহাড়ের মতো দৃঢ় থেকে দায়িত্ব পালন করবেন।"

তিনি আরও জানান, গত দেড় বছরে দেশের প্রান্তিক পর্যায়ের তরুণদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করা হয়েছে। এবারের নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী মোতায়েন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বাহিনীপ্রধান বলেন, "অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী বাহিনীর এই স্বচ্ছ ও আধুনিক মোতায়েন প্রক্রিয়াকে বিতর্কিত করতে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য উপেক্ষা করে আনসার ও ভিডিপি সদস্যরা দেশের মানুষের আমানত রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।"

নির্বাচনী দায়িত্ব পালনে সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে 'নির্বাচন সুরক্ষা অ্যাপ'-এ রিপোর্ট করতে হবে। এছাড়া পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী স্ট্রাইকিং ফোর্সের সহায়তা নিতে বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার পরামর্শ দেন তিনি।

পরিশেষে, সকল প্রকার চাপ, ভীতি ও উস্কানির ঊর্ধ্বে থেকে দেশের এবং বাহিনীর পতাকা সমুন্নত রাখতে সকল সদস্যকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মহাপরিচালক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ: ২০ হাজার সদস্যের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত