নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ (রোববার) ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর, শ্যামলী ও বাড্ডাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ঢাকা-১৬, ১৫, ১৪ ও ১৩ হয়ে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভার মাধ্যমে আজকের কার্যক্রম শেষ হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে দুই দিনে মোট ১৪টি জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন