নজর বিডি

ঢাকায় জাতীয় নির্বাচনে ত্রিমুখী লড়াই

ঢাকায় জাতীয় নির্বাচনে ত্রিমুখী লড়াই

৫টি আসনে জামায়াতে ইসলামী এবং ৬টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। বাকি ২টি আসনে নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে।

নির্বাচনী জরিপ।

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সংসদীয় আসনের জরিপ ফলাফল প্রকাশ করেছে গবেষণা সংস্থা ‘সোচ্চার’।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই জরিপে দেখা গেছে, ৫টি আসনে জামায়াতে ইসলামী এবং ৬টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। বাকি ২টি আসনে নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে।

তবে সংস্থাটি জানিয়েছে, অনেক ভোটার এখনো সিদ্ধান্তহীন থাকায় শেষ মুহূর্তে যেকোনো আসনেই ফলাফল বদলে যেতে পারে।

জামায়াত এগিয়ে (৫টি): কুমিল্লা-১০ (৮% ব্যবধান), গাইবান্ধা-২ (১৮% ব্যবধান), ঢাকা-১৫ (৯.৫% ব্যবধান), কুমিল্লা-৯ (৩% ব্যবধান) এবং লক্ষ্মীপুর-৩ (২.৩% ব্যবধান)।

বিএনপি এগিয়ে (৬টি): চট্টগ্রাম-১০ (৭% ব্যবধান), ময়মনসিংহ-৯, ঢাকা-১, ঢাকা-১৩ (২.৮% ব্যবধান), ঢাকা-১৭ (৩% ব্যবধান) এবং সিলেট-৬ (০.৭% ব্যবধান)।

এনসিপির চমক (২টি): ঢাকা-৮ (১৬% ব্যবধান) এবং ঢাকা-১১ (৪.৪% ব্যবধান)।

সংস্থাটির মতে, এই জরিপ মূলত 'প্রকাশিত জনমত'-এর প্রতিফলন। বিশেষ করে ঢাকার আসনগুলোতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় জাতীয় নির্বাচনে ত্রিমুখী লড়াই

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

৫টি আসনে জামায়াতে ইসলামী এবং ৬টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। বাকি ২টি আসনে নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে।

নির্বাচনী জরিপ।

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সংসদীয় আসনের জরিপ ফলাফল প্রকাশ করেছে গবেষণা সংস্থা ‘সোচ্চার’।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই জরিপে দেখা গেছে, ৫টি আসনে জামায়াতে ইসলামী এবং ৬টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। বাকি ২টি আসনে নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে।

তবে সংস্থাটি জানিয়েছে, অনেক ভোটার এখনো সিদ্ধান্তহীন থাকায় শেষ মুহূর্তে যেকোনো আসনেই ফলাফল বদলে যেতে পারে।

জামায়াত এগিয়ে (৫টি): কুমিল্লা-১০ (৮% ব্যবধান), গাইবান্ধা-২ (১৮% ব্যবধান), ঢাকা-১৫ (৯.৫% ব্যবধান), কুমিল্লা-৯ (৩% ব্যবধান) এবং লক্ষ্মীপুর-৩ (২.৩% ব্যবধান)।

বিএনপি এগিয়ে (৬টি): চট্টগ্রাম-১০ (৭% ব্যবধান), ময়মনসিংহ-৯, ঢাকা-১, ঢাকা-১৩ (২.৮% ব্যবধান), ঢাকা-১৭ (৩% ব্যবধান) এবং সিলেট-৬ (০.৭% ব্যবধান)।

এনসিপির চমক (২টি): ঢাকা-৮ (১৬% ব্যবধান) এবং ঢাকা-১১ (৪.৪% ব্যবধান)।

সংস্থাটির মতে, এই জরিপ মূলত 'প্রকাশিত জনমত'-এর প্রতিফলন। বিশেষ করে ঢাকার আসনগুলোতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত