নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান: শুটারগান ও ৭টি ককটেল উদ্ধার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় (রাজবাড়ী-২ আসন) একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাট্টা ও সরিষা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর পাংশা ক্যাম্পের সদস্যরা প্রথমে পাট্টা ইউনিয়নের লাল চানের বাড়িতে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে লাল চান পালিয়ে গেলেও তার ঘরে তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি (অ্যামোনিশন) উদ্ধার করা হয়।

পরবর্তীতে সরিষা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আজিজের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী। তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান: শুটারগান ও ৭টি ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় (রাজবাড়ী-২ আসন) একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাট্টা ও সরিষা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর পাংশা ক্যাম্পের সদস্যরা প্রথমে পাট্টা ইউনিয়নের লাল চানের বাড়িতে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে লাল চান পালিয়ে গেলেও তার ঘরে তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি (অ্যামোনিশন) উদ্ধার করা হয়।

পরবর্তীতে সরিষা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আজিজের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী। তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত