সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যাক্ত করে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে সংবাদ সম্মেলন...সুমাইয়া নূর প্রভাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন–২১৫ (গোপালগঞ্জ–১) এর স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী, (বুধবার) বেলা ১১টায় থানা রোডে অবস্থিত ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ সম্মেলনে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের মিথ্যা প্রচার, গুজব কিংবা হুমকির ভয়ে যেন তারা প্রভাবিত না হন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় ব্যারিস্টার নাজমুল আলম সবুজ গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। তিনি বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করেন।
তিনি উল্লেখ করেন, তার বড় ভাই আশ্রাফুল আলম শিমুল এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারায় রাজনৈতিকভাবে তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবুও তারা নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করছেন এবং তাদের পক্ষ থেকে কোনো ধরনের বিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ব্যারিস্টার নাজমুল আরও বলেন, “আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার কাছে নানা কিছু পাওয়া গেছে—এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”
সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গে তিনি বলেন, “উক্ত সংবাদের তথ্য সত্য হলে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারতাম না।”
সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আশ্রাফুল আলম শিমুল কারাবন্দি থেকে নির্বাচন করছেন।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন