ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন আজ সকাল সাড়ে ৭টায় উত্তরা মালেকাবানু আদর্শ বিদ্যা নিকেতন নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উত্তরা মালেকাবানু আদর্শ বিদ্যা নিকেতন কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এস এম জাহাঙ্গীর হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, "সকাল থেকেই ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারছেন বলে আমি আশাবাদী।"
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, জনগণের সঠিক রায়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।" এ সময় কেন্দ্রে উপস্থিত দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন