বড় সহিংসতা ছাড়াই শেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
বিচ্ছিন্ন অভিযোগ ও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোট চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠলেও সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, “এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।”
ভোটের হার নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত হার জানতে এখন অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ ফলাফলের জন্য।
ভোট শেষ হওয়ার প্রায় আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র দেশবাসী প্রতিরোধ করেছে। তবে একইসঙ্গে দলটির অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা ও নারীদের হেনস্তার চেষ্টা হয়েছে। কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে দলটি।
এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এবারের নির্বাচন একাধিক দিক থেকে ব্যতিক্রমী। বাংলাদেশে এই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই একসঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ভোট ব্যবস্থাও চালু করা হয়েছে।
সব মিলিয়ে ভোটের সার্বিক পরিবেশ, অংশগ্রহণের হার ও চূড়ান্ত ফলাফল এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে।

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন