ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের আমির মোট ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে শফিকুর রহমান ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এই আসনের ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলে জামায়াত। তাদের দাবি ছিল, ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে পৌঁছালেও দীর্ঘসময় ধরে ঢাকা-১৫ আসনের ফল ঘোষণা আটকে রাখা হয়। পরে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।
এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—
শফিকুর রহমান (দাঁড়িপাল্লা)
শফিকুল ইসলাম খান (ধানের শীষ)
সামসুল হক (লাঙ্গল)
আহাম্মদ সাজেদুল হক (কাস্তে)
খান শোয়েব আমান উল্লাহ (কলম)
মোবারক হোসেন (একতারা)
আশফাকুর রহমান (মোটরগাড়ি)
নিলাভ পারভেজ (প্রজাপতি)
ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন