ঝিনাইদহ–১ আসনে ধানের শীষের জয়, বিপুল ভোটে নির্বাচিত মো. আসাদুজ্জামান
বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়াঝিনাইদহ–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হওয়ার পর এই ফলাফল জানা যায়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ফলাফলের ব্যবধানে দেখা যায়, মো. আসাদুজ্জামান তার প্রতিদ্বন্দ্বীকে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
কেন্দ্রগুলোর ফল একত্রিত করে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের এ ফলাফলে ঝিনাইদহ–১ আসনে ধানের শীষ প্রতীকের স্পষ্ট আধিপত্য প্রতিফলিত হয়েছে।

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন