বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছে এনসিপি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, গত ১৭ বছর যারা শোষিত হয়েছে, তারাই এখন 'ফ্যাসিবাদী' আচরণ শুরু করেছে, যা ভবিষ্যতের সুশাসনের অন্তরায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয় নির্বাচনের পর দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুরের জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বিএনপিকে ২০০-এর বেশি আসন পাইয়ে দিতে 'মেটিকুলাস ডিজাইন' বা সুক্ষ্ম কারচুপি করা হয়েছে। অনেক আসনে এনসিপি প্রার্থীরা এগিয়ে থাকলেও প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলা হয় এবং এ বিষয়ে প্রশাসনের নীরবতায় ক্ষোভ জানানো হয়।
ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এতে জুলাই সনদ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।"
"বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমাদের দাবি, ক্ষমতা গ্রহণের পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।" — আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন