নজর বিডি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হতে পারেন সেলিমুজ্জামান সেলিম!

মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা...  
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বিএনপি। এরই মধ্যে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম-কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে—এমন জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।   বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র অনুযায়ী, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। তথ্য ও সম্প্রচার খাতকে আরও কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার চিন্তা রয়েছে। সে প্রেক্ষাপটে সেলিমুজ্জামান সেলিমের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে সূত্রের দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর অনুমোদন সাপেক্ষে হবে। উল্লেখ্য, গোপালগঞ্জ–১ আসনে সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে ৭১ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী সাফল্যের পর তাঁর সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হতে পারেন সেলিমুজ্জামান সেলিম!

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা...  
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বিএনপি। এরই মধ্যে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম-কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে—এমন জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।   বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র অনুযায়ী, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। তথ্য ও সম্প্রচার খাতকে আরও কার্যকর ও আধুনিকায়নের লক্ষ্যে এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার চিন্তা রয়েছে। সে প্রেক্ষাপটে সেলিমুজ্জামান সেলিমের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে সূত্রের দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর অনুমোদন সাপেক্ষে হবে। উল্লেখ্য, গোপালগঞ্জ–১ আসনে সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে ৭১ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী সাফল্যের পর তাঁর সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত