নজর বিডি

‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করছি’: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি। আপনারা ম্যান্ডেট দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কার্যক্রমের ওপর নজরদারি রাখতে (ওয়াচডগ) তাদের দল ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

[caption id="attachment_22185" align="alignnone" width="300"] ছবি: ফেজবুক পোস্ট[/caption]

এদিকে, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে দেশজুড়ে ‘নৈরাজ্য ও জুলুমতন্ত্র’ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ। শনিবার দিবাগত রাতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করতে হবে, অন্যথায় বিগত আওয়ামী লীগ সরকারের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বক্তব্যে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শপথ গ্রহণের আগেই কিছু গণমাধ্যম ও সাংবাদিক বিগত ফ্যাসিবাদী আমলের মতো আচরণ শুরু করেছে।

আসিফ মাহমুদ বলেন, “দেশের ৪৬ শতাংশ জনগণ আপনাদের ভোট দেয়নি। এই বিশাল জনগোষ্ঠী এবং তরুণ সমাজকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দমন-পীড়নের মাধ্যমে পুনরায় মাফিয়াতন্ত্র কায়েম করতে চাইলে শেখ হাসিনার উদাহরণ সামনে আছে।”

তিনি আরও উল্লেখ করেন, সার্বভৌমত্বের প্রশ্নে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রতি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা সেই জনম্যান্ডেটের মর্যাদা রক্ষা করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করছি’: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসিফ মাহমুদ বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি। আপনারা ম্যান্ডেট দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কার্যক্রমের ওপর নজরদারি রাখতে (ওয়াচডগ) তাদের দল ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

[caption id="attachment_22185" align="alignnone" width="300"] ছবি: ফেজবুক পোস্ট[/caption]

এদিকে, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে দেশজুড়ে ‘নৈরাজ্য ও জুলুমতন্ত্র’ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ। শনিবার দিবাগত রাতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করতে হবে, অন্যথায় বিগত আওয়ামী লীগ সরকারের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বক্তব্যে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শপথ গ্রহণের আগেই কিছু গণমাধ্যম ও সাংবাদিক বিগত ফ্যাসিবাদী আমলের মতো আচরণ শুরু করেছে।

আসিফ মাহমুদ বলেন, “দেশের ৪৬ শতাংশ জনগণ আপনাদের ভোট দেয়নি। এই বিশাল জনগোষ্ঠী এবং তরুণ সমাজকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দমন-পীড়নের মাধ্যমে পুনরায় মাফিয়াতন্ত্র কায়েম করতে চাইলে শেখ হাসিনার উদাহরণ সামনে আছে।”

তিনি আরও উল্লেখ করেন, সার্বভৌমত্বের প্রশ্নে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রতি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা সেই জনম্যান্ডেটের মর্যাদা রক্ষা করবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত