নজর বিডি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও বর্তমান প্রেক্ষাপটের দুই প্রধান শক্তি বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরাস্থ বাসভবনে (কার্যালয় হিসেবে ব্যবহৃত) যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পৌঁছান। এর আগে শনিবারই বিএনপির পক্ষ থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ের সামনে দুই দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত