ভূমি সেবায় ভোগান্তি কমাতে এবং ই-নামজারি ও খাজনা আদায় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার তাগিদ দেন তিনি। মাঠপর্যায়ের প্রশাসনিক চিত্র দেখতে.....
বিশেষ প্রতিনিধি — মো: ছিরু মিয়া
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান সোমবার (১৬ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যালয়সমূহ পরিদর্শন করেছেন। বেলা ১১টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি সরকারি সেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মুকসুদপুর থানা পরিদর্শন করেন। সেখানে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের সেবার মান আরও জনবান্ধব করার নির্দেশনা দেন।
এরপর তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। ভূমি সেবায় ভোগান্তি কমাতে এবং ই-নামজারি ও খাজনা আদায় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার তাগিদ দেন তিনি। মাঠপর্যায়ের প্রশাসনিক চিত্র দেখতে তিনি উপজেলার বিভিন্ন তহশিল অফিসও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা সহজীকরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, "সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রকার স্থবিরতা বা অনিয়ম সহ্য করা হবে না।"
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন