সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অতীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং যে প্রত্যাশা নিয়ে প্রতিনিধিদের নির্বাচিত করেছে, তা পূরণে দল কাজ করবে।
তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না; সুখে-দুঃখে আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।”
সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন সংসদের শপথের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে। বহু ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে কোনো ছাড় দেওয়া হবে না।”
সংসদে জনগণের কথা তুলে ধরে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন