নজর বিডি

আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

এই কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

আজ বুধবার রাজধানীজুড়ে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এই কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার সকাল ৬টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার লক্ষ্যে এই কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এই কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

আজ বুধবার রাজধানীজুড়ে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এই কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার সকাল ৬টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার লক্ষ্যে এই কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত