নজর বিডি

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকারে আর বাধা থাকবে না: ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রধান নির্বাহীকে সংবাদ সম্মেলনে বসেই কল করে সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক, নজরবিডি 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাংবাদিকদের প্রবেশাধিকারে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব পাওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিসিবির প্রধান নির্বাহীকে ফোন করে তিনি এই নির্দেশ প্রদান করেন।

এর আগে গত ৩১ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করে নতুন নিয়ম জারি করেছিল বিসিবি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিসিবির নির্ধারিত কোনো ম্যাচ বা ইভেন্ট ছাড়া গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে সাংবাদিকদের শুধুমাত্র গেট-১ দিয়ে এবং নির্দিষ্ট অনুষ্ঠানের সময় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

প্রতিমন্ত্রী আমিনুল হকের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে বিসিবিতে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকারে আর বাধা থাকবে না: ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান নির্বাহীকে সংবাদ সম্মেলনে বসেই কল করে সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক, নজরবিডি 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাংবাদিকদের প্রবেশাধিকারে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব পাওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিসিবির প্রধান নির্বাহীকে ফোন করে তিনি এই নির্দেশ প্রদান করেন।

এর আগে গত ৩১ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করে নতুন নিয়ম জারি করেছিল বিসিবি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিসিবির নির্ধারিত কোনো ম্যাচ বা ইভেন্ট ছাড়া গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে সাংবাদিকদের শুধুমাত্র গেট-১ দিয়ে এবং নির্দিষ্ট অনুষ্ঠানের সময় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

প্রতিমন্ত্রী আমিনুল হকের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে বিসিবিতে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত