জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং গণভোটের ‘হ্যাঁ’ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো টালবাহানা ছাড়াই সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি ও তাদের জোট শরিকদের সংবিধান সংস্কার পরিষদে যোগ না দেওয়াকে ‘জনআকাঙ্ক্ষার পরিপন্থী’ হিসেবে আখ্যায়িত করেছে খেলাফত মজলিস। দলটি বলছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং গণভোটের ‘হ্যাঁ’ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো টালবাহানা ছাড়াই সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব কথা বলা হয়। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বৈঠকটি পরিচালনা করেন।
বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি ও তাদের জোট শরিক সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগকে অবমূল্যায়ন করছেন। নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন যে, "হাজারো শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়েই তারা আজ সরকার গঠন করতে সক্ষম হয়েছে।" জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে খেলাফত মজলিস অভিযোগ করেছে যে, ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-০৫ এবং খুলনা-০৪ সংসদীয় আসনসহ যেখানে অনিয়ম হয়েছে, সেখানে ভোট পুনগণনার জোর দাবি জানিয়েছে দলটি। এই অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ উচ্চ আদালতে রিট করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে নেতৃবৃন্দ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা, বেহায়াপনা এবং যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে নির্বাচনের সার্বিক দিক পর্যালোচনার জন্য একটি 'জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি' গঠন করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন