আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো।”
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে দেশে কেউ যেন জুলুমের শিকার না হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিলে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক অধিকার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট করেন যে, জামায়াত দেশ ও দেশের মানুষকে ভালোবাসে। দলীয় পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা হলে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
সরকারি ও বিরোধীদল মিলে জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সরকার ভালো কাজ করলে আমরা অবশ্যই সহযোগিতা করব।"
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ৪ সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনাকে 'গণমাধ্যমের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত' হিসেবে অভিহিত করেন তিনি। দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে বলে ধরে নেওয়া হবে।
ইয়াতিম শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী নায়েবে আমীর আ. রহমান মূসা এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। ইফতার মাহফিলে প্রায় এক হাজার ইয়াতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন