নজর বিডি

চাঁদা না পেয়ে ডাব বিক্রেতার ভ্যানসহ মালামাল লুটের অভিযোগ

সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে অভিযোগ

সাভার প্রতিনিধি:
চাহিদামতো চাঁদা না পাওয়ায় ফুটপাতের দুই ডাব বিক্রেতার কাছ থেকে ডাব ও ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলার সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে।

ঘটনাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভার উপজেলার রেডিও কলোনি এলাকায় ঘটে। পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, রেডিও কলোনি এলাকায় ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। জাতীয় নির্বাচনের পর ওই এলাকার চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে অভিযুক্ত ব্যক্তি আরও সক্রিয় হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে।

ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি প্রতিদিনের মতো ফুটব্রিজের নিচে ডাব বিক্রি করতে বসেন। সকাল আনুমানিক ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং প্রায় ২০০টি ডাবসহ পুরো ভ্যান জোরপূর্বক নিয়ে যাওয়া হয়।

আরেক ভুক্তভোগী সাজিবুল ইসলাম রনি অভিযোগ করে বলেন, একই দিন দুপুরে তাকেও চাঁদা দিতে হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও নিয়ে যায় অভিযুক্তদের দল।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং সাভারের সংসদ সদস্য’র ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে আরমান হোসেন বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন,
“এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদা না পেয়ে ডাব বিক্রেতার ভ্যানসহ মালামাল লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত