বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
নিজ দলের নেতাকর্মীদের বাধা ও হট্টগোলের মুখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেননি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজিত নেতাকর্মীরা এসময় রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে রাত পৌনে ১২টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। তিনি পুষ্পস্তবক নিয়ে বেদীর সামনে দাঁড়ানোর পরপরই সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হন। তারা রুমিন ফারহানাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার হাতের পুষ্পস্তবকটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্মী-সমর্থকদের পাহারায় দ্রুত শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার জানান, "রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করেছি। সংসদ সদস্য রুমিন ফারহানাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও সেখানে এসেছিলেন। ফুল দেওয়া নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তবে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বা স্থানীয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন