নজর বিডি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাতীয়

গোপালগঞ্জ, মুকসুদপুর 
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।   রাত ১২টা ১ মিনিটে কর্মসূচির সূচনা হয়। মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সময়ে মুকসুদপুর পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবিরের নেতৃত্বেও শ্রদ্ধা নিবেদন করা হয়। মুকসুদপুর পুলিশ স্টেশনের পক্ষ থেকে থানা নির্বাহী কর্মকর্তা ও আব্দুল্লাহ আল মামুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও ছিল লক্ষণীয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর ফায়ার সার্ভিস, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের ধারায় শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয়

গোপালগঞ্জ, মুকসুদপুর 
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।   রাত ১২টা ১ মিনিটে কর্মসূচির সূচনা হয়। মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সময়ে মুকসুদপুর পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবিরের নেতৃত্বেও শ্রদ্ধা নিবেদন করা হয়। মুকসুদপুর পুলিশ স্টেশনের পক্ষ থেকে থানা নির্বাহী কর্মকর্তা ও আব্দুল্লাহ আল মামুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও ছিল লক্ষণীয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর ফায়ার সার্ভিস, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের ধারায় শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত