নজর বিডি

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নির্বাচনী প্রতিশ্রুতি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি জনকল্যাণমূলক পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজানের তৃতীয় দিনে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশে আমিনুল হক বলেন, "যারা অতীতে ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং মিথ্যাচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

তিনি আরও অভিযোগ করেন যে, কিছু গোষ্ঠী টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের যে কোনো অপতৎপরতা থেকে সচেতন থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, পল্লবী ও রূপনগর এলাকার উন্নয়নে তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা থেকে বিচ্যুত হবেন না। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নির্বাচনী প্রতিশ্রুতি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি জনকল্যাণমূলক পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজানের তৃতীয় দিনে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশে আমিনুল হক বলেন, "যারা অতীতে ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং মিথ্যাচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

তিনি আরও অভিযোগ করেন যে, কিছু গোষ্ঠী টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের যে কোনো অপতৎপরতা থেকে সচেতন থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, পল্লবী ও রূপনগর এলাকার উন্নয়নে তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা থেকে বিচ্যুত হবেন না। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত