অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।"
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আজই প্রথম নয়াপল্টন কার্যালয়ে এলেন মির্জা ফখরুল।
সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "নিয়মনীতি মেনেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যবস্থা করা হবে।" এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি জানান, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের দুর্দিনে পাশে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, "আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাই তাদের অফিস খোলার কোনো অবকাশ নেই।"
দীর্ঘদিন পর মহাসচিবের আগমনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় আবার সরগরম হয়ে ওঠে। সকাল থেকেই নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা ১১টায় মির্জা ফখরুল কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে তিনি নিজের দপ্তরে বসলে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন