নজর বিডি

নোয়াখালীতে বাসি জিলাপি পুনরায় ভাজায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান উপলক্ষ্যে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

জেলা প্রতিনিধি, নোয়াখালী

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজার তদারকির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ লাইন্স রোড এলাকায় ‘মেসার্স আয়োজন’ (মাইজদী শাখা) নামের একটি প্রতিষ্ঠানে বাসি জিলাপি পুনরায় ভেজে বিক্রির চেষ্টা এবং মেয়াদ উল্লেখবিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়।

এছাড়া মাইজদী বাজার এলাকার ‘মেসার্স আলমগীর স্টোর’-কে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ময়লাযুক্ত পরিবেশে খেজুর প্যাকেটজাত করে বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম জানান, রমজানে মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি রোধে এই তদারকি চালানো হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও সুধারাম থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নোয়াখালীতে বাসি জিলাপি পুনরায় ভাজায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান উপলক্ষ্যে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

জেলা প্রতিনিধি, নোয়াখালী

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজার তদারকির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ লাইন্স রোড এলাকায় ‘মেসার্স আয়োজন’ (মাইজদী শাখা) নামের একটি প্রতিষ্ঠানে বাসি জিলাপি পুনরায় ভেজে বিক্রির চেষ্টা এবং মেয়াদ উল্লেখবিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়।

এছাড়া মাইজদী বাজার এলাকার ‘মেসার্স আলমগীর স্টোর’-কে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ময়লাযুক্ত পরিবেশে খেজুর প্যাকেটজাত করে বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম জানান, রমজানে মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি রোধে এই তদারকি চালানো হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও সুধারাম থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত