নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন দেখা শেষে বাড়ি ফেরার পথে ২৬ বছরের এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার তজুমদ্দিনে এক প্রতিবন্ধী নারীকে (২৬) গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তজুমদ্দিন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব (৩০), মো. জুয়েল (৩৫) এবং আল আমিন ওরফে সম্রাট (২০)। পুলিশ জানায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান কীর্তন দেখে বাড়ি ফেরার পথে আসামিরা ওই নারীকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন দেখা শেষে বাড়ি ফেরার পথে ২৬ বছরের এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার তজুমদ্দিনে এক প্রতিবন্ধী নারীকে (২৬) গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তজুমদ্দিন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব (৩০), মো. জুয়েল (৩৫) এবং আল আমিন ওরফে সম্রাট (২০)। পুলিশ জানায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান কীর্তন দেখে বাড়ি ফেরার পথে আসামিরা ওই নারীকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত