নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘আল্লাহ প্রধানমন্ত্রীকে ভালো রাখুক’: টেকনাফে ছাত্রদলের ইফতার বিতরণ

‘জিয়াউর রহমানের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আমাদের মতো গরিব মানুষের কথা ভাবছেন। শুনেছি সামনে ফ্যামেলি কার্ড পাব তখন ঘর চালাতে

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ‘গিফট ফ্রম প্রাইম মিনিস্টার উইথ হোপ’ শীর্ষক কর্মসূচির আওতায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

ইফতার গ্রহণকালে টেকনাফ পৌর এলাকার রিকশাচালক রফিক উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জিয়াউর রহমানের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আমাদের মতো গরিব মানুষের কথা ভাবছেন। সামনে ফ্যামিলি কার্ড পেলে ঘর চালানো সহজ হবে। আল্লাহ উনাকে ভালো রাখুক।”

টেকনাফে কর্মরত বেসরকারি চাকরিজীবী শাকিল রায়হান বলেন, “প্রধানমন্ত্রীর ইশতেহার আমাদের আশাবাদী করেছে। নেতিবাচকতার চেয়ে এই ধরনের ইতিবাচক কাজগুলোই দেশের জন্য মঙ্গলজনক। আশা করি এই সরকার মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করবে।”

কর্মসূচি পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম। তিনি জানান, ১৭ বছর পর দেশ ও জনগণের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে রাজনীতি করতে চায় ছাত্রদল।

তিনি আরও বলেন, “ছাত্রদলের কর্মীরা নিজেদের পকেট খরচ ও টিউশনির টাকা বাঁচিয়ে এই আয়োজন করেছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইফতার বিতরণকালে ছাত্রদল নেতা রাহমাতুল্লাহ রিয়াদ, আকিব, আব্দুল্লাহসহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘আল্লাহ প্রধানমন্ত্রীকে ভালো রাখুক’: টেকনাফে ছাত্রদলের ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

‘জিয়াউর রহমানের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আমাদের মতো গরিব মানুষের কথা ভাবছেন। শুনেছি সামনে ফ্যামেলি কার্ড পাব তখন ঘর চালাতে

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ‘গিফট ফ্রম প্রাইম মিনিস্টার উইথ হোপ’ শীর্ষক কর্মসূচির আওতায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

ইফতার গ্রহণকালে টেকনাফ পৌর এলাকার রিকশাচালক রফিক উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জিয়াউর রহমানের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আমাদের মতো গরিব মানুষের কথা ভাবছেন। সামনে ফ্যামিলি কার্ড পেলে ঘর চালানো সহজ হবে। আল্লাহ উনাকে ভালো রাখুক।”

টেকনাফে কর্মরত বেসরকারি চাকরিজীবী শাকিল রায়হান বলেন, “প্রধানমন্ত্রীর ইশতেহার আমাদের আশাবাদী করেছে। নেতিবাচকতার চেয়ে এই ধরনের ইতিবাচক কাজগুলোই দেশের জন্য মঙ্গলজনক। আশা করি এই সরকার মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করবে।”

কর্মসূচি পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম। তিনি জানান, ১৭ বছর পর দেশ ও জনগণের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে রাজনীতি করতে চায় ছাত্রদল।

তিনি আরও বলেন, “ছাত্রদলের কর্মীরা নিজেদের পকেট খরচ ও টিউশনির টাকা বাঁচিয়ে এই আয়োজন করেছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইফতার বিতরণকালে ছাত্রদল নেতা রাহমাতুল্লাহ রিয়াদ, আকিব, আব্দুল্লাহসহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত