পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমি প্রথমেই বলতে চাই, নির্বাচন-পরবর্তী সময়ে সালথা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। দল বা পক্ষের নামে কোনো ধরনের মারামারি, বন্দুকবাজি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদককে স্পষ্ট 'না' বলতে হবে। কোনো অন্যায় বা দুই নম্বর কাজে যদি কেউ জড়িত হয়, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যে দলের বা যে মতেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। দয়া করে কোনো তদবির নিয়ে আমার কাছে আসবেন না।"
মারামারি করে সময় নষ্ট না করে এলাকার উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মারামারি করে কোনো লাভ হয় না, শুধু হাসপাতাল আর মামলার হয়রানি বাড়ে। আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করতে হবে।"
নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "আমি শুধু বিএনপির এমপি নই, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার। আপনাদের মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।" অনুষ্ঠানে তিনি উপস্থিত প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবায় নিয়োজিত থাকার এবং যেকোনো সমস্যা নিরসনে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন