নজর বিডি

তানজিন তিশার নতুন চমক: বস্তির জীবন ও ‘লেডি গ্যাংস্টার’

ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয়...

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার চেনা ছক ভেঙে হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পে তাকে দেখা গেলেও, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘গোলাপী’ নাটকে তাকে দেখা যাবে এক দুর্ধর্ষ ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ‘গোলাপী’, যা ফুটিয়ে তুলেছেন তানজিন তিশা। নাটকের গল্পে উঠে এসেছে বস্তির কঠিন জীবন, পকেটমারদের জগৎ এবং অন্ধকার জগতের গ্যাংস্টার রাজনীতি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

নাটকে তানজিন তিশার বিপরীতে থাকছেন অভিনেতা তৌসিফ মাহবুব, যাকে নায়ক ও ভিলেন—উভয় চরিত্রেই দেখা যেতে পারে। নির্মাতা রুবেল হাসান জানান, “গোলাপী চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল, তবে তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন।” চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে যা দর্শকদের পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ দেবে। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তানজিন তিশার নতুন চমক: বস্তির জীবন ও ‘লেডি গ্যাংস্টার’

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয়...

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার চেনা ছক ভেঙে হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পে তাকে দেখা গেলেও, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘গোলাপী’ নাটকে তাকে দেখা যাবে এক দুর্ধর্ষ ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ‘গোলাপী’, যা ফুটিয়ে তুলেছেন তানজিন তিশা। নাটকের গল্পে উঠে এসেছে বস্তির কঠিন জীবন, পকেটমারদের জগৎ এবং অন্ধকার জগতের গ্যাংস্টার রাজনীতি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

নাটকে তানজিন তিশার বিপরীতে থাকছেন অভিনেতা তৌসিফ মাহবুব, যাকে নায়ক ও ভিলেন—উভয় চরিত্রেই দেখা যেতে পারে। নির্মাতা রুবেল হাসান জানান, “গোলাপী চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল, তবে তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন।” চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে যা দর্শকদের পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ দেবে। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত